1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায়  তহ্জিংডং প্রকল্প অবহিতকরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলায় ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারীসেবা সমূহে প্রবেশাধিকার ও ব্যবহার নিশ্চিতকরণ প্রকল্প’ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা তহ্জিংডং’র আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্পের কো-অর্ডিনেটর জাফর উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ সোলায়মান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার, সমাজসেবা কর্মকর্তা তানবীর হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবোজ বড়ুয়া, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র স্পেশালিস্ট বাপ্রুমং মার্মা।

সোমবার (১০ আগস্ট) বিকালে প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মেচাইছিং মার্মার সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রকল্পের ফিল্ড কো-আর্ডিনেটর জামিলা আক্তার ও হাজেরুং ত্রিপুরাসহ সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রকল্পের উপকারভোগীগন অংশ গ্রহণ করেন।

হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় অবহিতকরণ সভায় প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন, প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ছয়মাস মেয়াদী এ প্রকল্পের আওতায় বান্দরবান জেলার সাতটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে পুষ্টি, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধিসহ পুষ্টিহীনতায় ভূগছে এমন শিশুদের পরিবারে স্বচ্ছলতা ফিরে আনতে কাজ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট