
আলীকদম প্রতিনিধি।
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় গণসমাবেশ করেছে গণসংহতি আন্দোলন । গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলুন, নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক, বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ গণ সমাবেশ করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৪টার দিকে আলীকদম পান বাজরে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন- গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলার যুগ্ম সমন্বয়কারী আবুল কালাম। এতে গণসংযোগ আন্দোলনের জেলা নির্বাহী সমন্বয়কারী রিপন চক্রবর্তী বিশেষ অতিথি ছিলেন। সমাবেশে বক্তা ছিলেন- মং সা প্রু ও অশ্বিনী কুমার নন্দি ও সাইফুল ইসলাম প্রমুখ।
গণ সমাবেশে বক্তারা বলেন, জুলায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক জন আহত নিহত হয়েছে। তবু্ও আজো জুলাই সনদ বাস্তবায়িত হয়নি। তাই জুলাইকে লালন করতে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে।