1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

জুলাই অভ্যুত্থান, লামায় ছাত্র শিবির’র গণ মিছিল-সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে
লামায় সমাবেশের একাংশ।

লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এ উপলক্ষ্যে বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ‘জুলাই অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ -এ শ্লোগানে বাংলাদেশ ছাত্র শিবির’র লামা উপজেলা শাখার আয়োজনে মডেল মসজিদ প্রাঙ্গন থেকে এক বিশাল গণ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে শতাধিক ছাত্র জনতা অংশ গ্রহণ করেন।
উপজেলা পরিষদ সম্মুখ সড়কে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র শিবির’র উপজেলা শাখার সভাপতি সাকিবুল হাসান মারুফ, বান্দরবান জেলা শাখা কমিটির স্কুল বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন। বাংলাশে ছাত্র শিবির’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’র বান্দরবান জেলা শাখার সভাপতি ফারুক আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শামছুল হক প্রমুখ।

সমাবেশে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবী তুলে বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে খুনি হাসিনা এদেশ থেকে পালিয়ে যায়। দেশ থেকে পালানোর আগে খুনি হাসিনা হাজার হাজার ছাত্র জনতাকে খুন করেছে। তাই অনতিবিলম্বে এ খুিন হাসিনাকে ভারত থেকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে। শুধু খুনি হাসিনাকে ফাঁসি দিলে হবেনা, যারা যারা খুনের সাথে জড়িত ছিল তাদেরকেও ফাঁসিতে ঝুলাতে হবে।
বক্তারা আরও বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে। কিন্তু জুলাই অভ্যুত্থানের দুই বছর পার হলেও বাংলাদেশ থেকে এখনো বৈষম্য, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন ও দূর্নীতি দূর হয়নি। সন্ত্রাস, চাঁদাবাজ ও খুনিদের গ্রেফতারের পাশাপাশি সকল অনিয়ম দূর্ণীতি দুর করতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট