1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে
লামা প্রতিনিধি | 
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলার ফাইতং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে ফাইতং ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি ইব্রাহিম।
এ সময় উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মিলন, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী জোছনা বেগম, ফাইতং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নবাব মিয়া, ফাইতং ইউনিয়ন কৃষকদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব হায়দার রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন এবং ফাইতং ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। এ সময় বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে।
চারা রোপন ও বিতরণকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যার আহ্বান জানান।
শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ বনজ গাছের চারা তুলে দেন কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিমসহ উপস্থিত অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট