1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

কাদায় আটকে শৈশব: দপ্রু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক বিকাশ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে
আলীকদম প্রতিনিধি।
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের দপ্রু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। মাঠে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে কাদাযুক্ত মাঠে খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করতে না পেরে দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরজমিনে দেখা যায়, বিদ্যালয়টিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা টিফিন বিরতি ও অবসর সময়ে মাঠে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বর্ষা মৌসুমে মাঠটি একপ্রকার ছোট জলাশয়ে পরিণত হয়। এতে শিক্ষার্থীদের শারীরিক ব্যায়াম, খেলাধুলা ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইসেমং বলেন,বিদ্যালয়ের মাঠে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিবছরই এ সমস্যা দেখা দেয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত সংস্কার কাজ বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।
অভিভাবকদের মতে, একটি বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু মাঠের এমন করুণ অবস্থার কারণে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে খেলাধুলা করতে পারছে না। জাতীয় দিবস, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাঠটি ভরাট ও সমতলকরণের পাশাপাশি একটি স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হলে দীর্ঘদিনের এ সমস্যার সমাধান সম্ভব। তারা সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত মাঠটি সংস্কার করে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট