1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

নতুন কুঁড়ি স্পোর্টসে লামার ‘মহামুনি শিশু সদন’র তিন শিক্ষার্থীর পদক অর্জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে
কুঁড়ি স্পোর্টসে পদক অর্জনকারী ‘মহামুনি শিশু সদন’র শিক্ষার্থীর হাতে পদক তুলে দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। -লামা প্রতিনিধি।

মো. নুরুল করিম আরমান | 
জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর মার্শাল আর্ট ইভেন্টে চট্টগ্রাম অঞ্চল থেকে অসাধারণ সাফল্য অর্জন করেছেন বান্দরবান জেলার লামা উপজেলার ‘মহামুনি শিশু সদন’র তিন শিক্ষার্থী। শনিবার (২৫ জুলাই) ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতায় তারা একটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি তাম্রপদক জিতেছেন। ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ শ্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রতিযোগিতায় জুডো (-৪৫ কেজি) ইভেন্টে চট্টগ্রাম অঞ্চলের একমাত্র স্বর্ণপদক জয় করেন মহামুনি শিশু সদনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইয়োংপাও ম্রো। একই সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ক্লাময়া ম্রো রৌপ্যপদক এবং জুডো (+৪৫ কেজি) বিভাগে নবম শ্রেণির শিক্ষার্থী রেংচুং ম্রো তাম্রপদক অর্জন করেন। প্রতিযোগিতায় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মহামুনি শিশু সদনের সহকারী পরিচালক ও স্বর্ণপদকজয়ী জউপ্রু মার্মা।
জানা গেছে, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
মহামুনি শিশু সদনের পরিচালক চিং মং মার্মা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও তারা আরও বড় অর্জন এনে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, “তিন শিক্ষার্থীর এই গৌরবোজ্জ্বল অর্জন শুধু মহামুনি শিশু সদনের নয়, এটি লামা উপজেলা তথা সমগ্র বান্দরবান জেলার জন্য গর্বের। আশা করি, আগামী দিনেও তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশ ও জেলার সম্মান আরও উজ্জ্বল করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট