1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

আলীকদমে বন্যাকবলিত পরিবারের মাঝে কারিতাসের মানবিক সহায়তা, ৩৫৫ পরিবার পেল নগদ অর্থ ও স্বাস্থ্য সামগ্রী ‎

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম প্রতিনিধি | 
‎
‎বান্দরবানের আলীকদম উপজেলায় অতিভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে  মাতামূহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে মানবিক সহায়তার অংশ হিসেবে শর্তহীন নগত আর্থিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণসহ বন্যায় কবলিত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্টার্ট ফান্ড বাংলাদেশ-কারিতাস বাংলাদেশ।
‎‎রবিবার (২৬ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় ৩নং নয়াপাড়া ইউনিয়নের রূপমূহুরী রির্সোট হলরুমে বন্যায় ক্ষতি গ্রস্হ পরিবারের পাশে মানবিক সহায়তার অংশ হিসেবে শর্তহীন নগত আর্থিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করে কারিতাস বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ।
‎‎কারিতাস বাংলাদেশ আলীকদম উপজেলা প্রকল্পের পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে,এম নজরুল ইসলাম, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম.কফিল উদ্দিন, কারিতাস বাংলাদেশ এর PODM ড্যানিয়েল শিপু গোমেজ, PM ডানিয়েল ধৃতু স্মাল,HGES অফিসার মালিহা মুসতারিন, একাউন্টস এডমিন মো. বোরহান উদ্দিন, এফও রিপন বড়ুয়াসহ ইউপি সদস্য এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলে।
‎‎কারিতাস বাংলাদেশ আলীকদম উপজেলা প্রকল্পের পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা বলেন, অত্র উপজেলায় অতিভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শর্তহীন নগত ৮ হাজার টাকা, স্বাস্হ্য সুরক্ষা সামগ্রীসহ ৩নং নয়াপাড়া ইউনিয়ন এবং ১নং আলীকদম সদর ইউনিয়নের মধ্যে স্টার্ট ফাণ্ড বাংলাদেশের সহায়তায় কারিতাস বাংলাদেশের সার্বিক সহযোগীতায় ৩ শত ৫৫ পরিবারের মাঝে ঢাকনাসহ বালতি (২০ লিটার)- ১টি, প্লাস্টিকের মগ (১.৫ লিটার)–১টি, স্যানিটারি ন্যাপকিন–১প্যাকেট, নখ কাটার (নেইল কাটার) – ১টি, গোসলের সাবান (১৫০ গ্রাম) – ২টি,ডিটারজেন্ট পাউডার (৫০০ গ্রাম) – ২ প্যাকেট,বোতলজাত বিশুদ্ধ পানীয় পানি (৫ লিটার) – ১টি,ওআরএস (খাবার স্যালাইন) – ১০টি বিতরণ করা হবে বলে জানান।
‎‎প্রধান অতিথি একে,এম নজরুল ইসলাম বলেন, কারিতাস বাংলাদেশ জরুরি সহায়তার মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। মাতামূহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্না অঞ্চলের মানুষের অবর্ণনীয় দুঃখ-কষ্ট দেখে কারিতাস বাংলাদেশ বসে থাকতে পারেনি। ধর্ম-বর্ণ, জাতি, শ্রেণী নির্বিশেষে কারিতাস ত্রাণ বিতরণ করছে।
‎‎ ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল চেয়ারম্যান বলেন,আজকে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে এইগুলো যথা খরচ করবেন না, আপনারা যে নগত টাকার সহায়তা পেয়েছেন সে টাকাগুলো দিয়ে ছাগল ও হাঁস কিনে লালন পালন করবেন। তিনি আরও বলেন এর মাধ্যমে এটাই স্পষ্ট হয়ে উঠেছে যে মানুষের বিপদে মানুষই এগিয়ে আসে। কারিতাস বাংলাদেশ বন্যার শুরু থেকে মানবিকতার সাথে কাজ করে যাচ্ছে। তবে যারা সহায়তা পাচ্ছেন তারা যেন নিজেদের প্রতি নিজেরা দায়িত্বপূর্ণ আচরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট