1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় প্রেমিকের সঙ্গে পালিয়ে বোনের বিয়ে, অভিমানে ভাইয়ের আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 

প্রেকিমের সঙ্গে বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে বান্দরবান জেলার লামা উপজেলায় মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার গভীর রাতে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়ার একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। মো. হাসান চট্টগ্রাম জেলার পটিয়া থানার কোলাগাঁও টেক এলাকার মনু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়াস্থ একটি ভাড়া বাসায় বসবাস ও একটি ফার্নিচার দোকানে মিস্ত্রির কাজ করতেন হাসান।

সূত্র জানায়, কয়েক দিন আগে মো. হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অমতে স্থানীয় সাকিব নামের এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে হাসান মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ক্ষোভ ও অভিমান করে ভাড়াবাসার বীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন হাসান। পরে স্বজনেরা ঘরের ভেতর হাসানের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ কাইছার হামিদ বলেন, প্রাথমিক সূরতহাল শেষে হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধরা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট