1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেলেন মুসলিম এইড ইউ.কে বাংলাদেশ’র জরুরী ত্রাণ সহায়তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে
লামায় অতিবৃস্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে মানবিক সহায়তা তুলে দিচ্ছেন বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ ও মুসলিম এইড-ইউ.কে বাংলাদেশ ফিল্ড অফিসের কর্মকর্তারা।

লামা (বান্দরবান) প্রতিনিধি | 

সাম্প্রতিক টানা বর্ষণের ফলে বান্দরবান জেলার লামা উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরী ত্রাণ সহায়তা প্রদান করেছে মুসলিম এইড ইউ.কে বাংলাদেশ ফিল্ড অফিস। বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। জরুরী ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে- চাউল, লবন, বিশুদ্ধ পানি, বিস্কুট ও তৈল।

রবিবার (১৯ জুলাই) দুপুরে পৌরসভা এলাকার মধুঝিরিস্থ কারিতাস বাংলাদেশ’র পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ প্রদানের সময় লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, মুসলিম এইড ইউ.কে বাংলাদেশ’র ফাইন্যান্স ম্যানেজার রেমন্ড গমেজ, প্রকল্প সমন্বয়ক এস এম মনোয়ার হোসেন, প্রোগ্রাম ম্যানেজার মোত্তাসিম বিল্লাহ, কারিতাস বাংলাদেশ’র মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা, কর্মী লিটন বিশ^াস ও ইনকিং চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

সহায়তা পেয়ে অনুভূতি প্রকাশ করে পৌরসভা এলাকার মফিজা খাতুন, আমির হোসেন, আমেনা বেগম, হ্লাচিংনু মার্মা ও নাছিমা আক্তারসহ অনেকে জানান, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়ে। এতে ঘরে খাদ্যসংকট দেখা দেয়। এমন কঠিন সময়ে মুসলিক এইড ইউ.কে বাংলাদেশ ফিল্ড অফিস ও কারিতাস বাংলাদেশ’র এ মানবিক সহায়তা অনেক বড় আশীর্বাদ হয়ে এসেছে।

জরুরী ত্রাণ সহায়তা প্রদানের সত্যতা নিশ্চিত করে কারিতাস বাংলাদেশ’র পিএইপি-৩ প্রকল্পের লামা উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট