1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় ক্ষতিগ্রস্তরা পেল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ সহায়তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে
লামায় ত্রান বিতরণ করছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্যরা।
মো. নুরুল করিম আরমান | 
বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড় ধ্বস ও ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় ১৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রতি ক্ষতিগ্রস্তকে ২৫ কেজি করে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ১৮ জুলাই (শনিবার) বেলা ১১ টার দিকে আজিজনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক ত্রাণ প্রদান উদ্ভোধন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এড. উবাথোয়াই মার্মা ও খুরশিদা ইসহাক।
এ সময় বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, মো. আমির হোসেন, মানবাধিকার কর্মী সাংবাদিক এম রুহুল আমিন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, আজিজনগর হর্টিকালচার সহকারী উদ্যান কর্মকর্তা সালাহ উদ্দিন ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মহরম প্রমুখ উপস্থিত ছিলেন। এ ত্রাণ প্রদান বাস্তবায়ন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
এর আগে উপজেলার ফাইতং, লামা সদর, গজালিয়া, রুপসীপাড়া, সরই ও ফাঁসিয়াখালী ইউনিয়নেও এ ত্রাণ প্রদান করা হয় বলে জানান বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মো. আমির হোসেন। তিনি বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এ ত্রাণ গরীব অসহায় মানুষের জন্য আর্শিবাদ হয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট