1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় বিএনপি’র মানবিক সহায়তা পেলেন ২০০০ ক্ষতিগ্রস্ত পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
লামায় মানবিক সহায়তা তুলে দিচ্ছেন জাবেদ রেজা

মো. নুরুল করিম আরমান | 

সাম্প্রতিক টানা বর্ষণের ফলে বান্দরবান জেলার লামা উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উপজেলার সাত ইউনিয়ন ও পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত ২০০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাউল, ডাল, পেঁয়াজ ও তেল প্রদান করা হয়। উপজেলা ও পৌর বিএনপি’র ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা প্রদান উদ্ভোধন করেন, বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা।

এ সময় বান্দরবান বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার, রিটন বিশ^াস, আলমগীর চৌধুরী, সদস্য সেলিম রেজা, শাহাদাত হোসেন ও গোলাম সরওয়ার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক মো. সাইফুদ্দিন, বিএনপি নেতা আরিফ চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম ও মো. শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বিএনপি’র নেতৃবৃন্দরা।

সহায়তা পেয়ে অনুভূতি প্রকাশ করে আলী আকবর, বানু বেগম ও লুনা আক্তারসহ অনেকে জানান, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। ঘরে খাদ্যসংকট দেখা দিয়েছে, অনেকের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কঠিন সময়ে বিএনপি’র এ মানবিক সহায়তা অনেক বড় আশীর্বাদ হয়ে এসেছে।

মানবিক সহায়তা প্রদানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রব বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট