1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদান প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলায় যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন’র সভাপতিত্বে আলোচনায় লামা সার্কেলের সহকারী পুলিশ সুুপার মাসুম সর্দার, সহকারি বন সংরক্ষক মাসুম আলম, থানা পুলিশের অফিসার ইনচার্জ কাইছার হামিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, জুলাই যোদ্ধা মো. এরফান ও আবুল বাশার অতিথি ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার’র সঞ্চালনায় অনুভূমি প্রকাশ করে আলোচনায় বক্তব্য রাখেন এনসিপি প্রতিনিধি নাজমুল হাসান ও ছাত্র প্রতিনিধি এমদাদুল হক মিলন। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার এই ঐতিহাসিক আত্মত্যাগ ও বীরত্বগাঁথা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বানও জানান বক্তারা।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উপজেলার মডেল মসজিদের ইমাম মুফতি ইব্রাহিম খলিল সাদেকী। শেষে দুইজন জুলাই যোদ্ধাকে আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট