1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামার রুপসীপাড়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
লামা প্রতিনিধি | 
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান জেলার লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সহায়তা বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের মাধ্যমে বন্যাকবলিত মানুষের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মামুন মিয়া, অ্যাডভোকেট জাহাঙ্গীর, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।
ত্রাণ বিতরণকালে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে চাউল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।
স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট