1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

আলীকদমের ইউপি চেয়ারম্যান সহ ০৩ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে
সাময়িক বরখাস্তপ্রাপ্তরা।

আলীকদম প্রতিনিধি | 

বান্দরবান জেলার আলীকদম উপজেলায়  মিয়ানমারের নাগরিককে ভুয়া নাগরিকত্ব সনদ ও প্রত্যয়নপত্র দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিনসহ ০৩ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া ইউপি সদস্যরা হলেন— আলীকদম সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য সন্তোষ কান্তি দাশ, ৫ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ জাকের হোসেন ও ৬ নং ওয়ার্ড  সদস্য আব্দুল মতিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সময় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে অর্থের বিনিময়ে এই জনপ্রতিনিধিরা রোহিঙ্গাদের ভুয়া ঠিকানায় ‘রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ও ভুয়া নাগরিকত্ব সনদ প্রদান সহায়তা করেন।

স্থানীয়দের অভিযোগ, জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে একটি শক্তিশালী জালিয়াতি সিন্ডিকেট এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরবর্তীতে উপজেলা প্রশাসনের গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান ও নথিপত্র যাচাইয়ে অভিযুক্ত জনপ্রতিনিধিদের জড়িত থাকার প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে কেন চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এটি সাময়িক বরখাস্তের আদেশ। অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশের জবাব, তদন্তের পরবর্তী অগ্রগতি এবং জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মতো স্পর্শকাতর জাতীয় ইস্যুতে জনপ্রতিনিধিদের বরখাস্তের এই ঘটনায় আলীকদমজুড়ে ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট