1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় পাহাড়ধসে নিহত আহতদের পরিবারের মাঝে জামায়াতে ইসলামী’র নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে
লামায় পাহাড় ধসে নিহত আহত ও ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ করছেন জামায়াতে ইসরামীর নেতৃবৃন্দরা

মো. নুরুল করিম আরমান | 
বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড়ধসে নিহত দুই পরিবারের স্বজনদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জনপ্রতি ৫০ হাজার টাকা করে নিহত ৫ জনের স্বজনদেরকে ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া জনপ্রতি ৫ হাজার টাকা করে চার জন আহতকে দেওয়া হয় ২০ হাজার টাকা। একই সময় পাহাড় ধসে ক্ষতিগ্র্স্ত ৪০জনকেও খাদ্য সামগ্রী প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দরা। সোমবার (১৩ জুলাই) দুপুরে আজিজনগর ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সংগঠনের বান্দরবান জেলা আমীর এম এস আব্দুচ ছালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
এতে জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান, উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, ইউনিয়ন আমীর ডা. ফরিদুল আলম ও আজিজনগর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন বিশেষ অতিথি ছিলেন। বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা এবং মানবিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায়, দুর্গত ও বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিরাপদ পুনর্বাসন নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত সরকারি সহায়তা প্রদানের আহ্বান জানান। এর আগে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ পাহাড়ধসে নিহত পাঁচজনের রূহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় পাহাড়ধসে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা এক পরিবারের তিন সদস্য, অপর এক পরিবারের দুই সদস্য নিহত ও আজিজনগর ইউনিয়ন পরিষদ সদস্য রেহানা বেগমসহ চারজন আহত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট