1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

আলীকদমে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৭ বিজিবি, চলছে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে
আলীকদম প্রতিনিধি | 
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ’র  (বিজিবি) ৫৭ ব্যাটালিয়ন। বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে  বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত শত শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে তারা।
শনিবার (১১ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবল বর্ষণ ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাহেদীর সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত ৫৭০টিরও বেশি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের জন্য নিয়মিত সহায়তা অব্যাহত রয়েছে।
বিজিবি জানায়, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে আলীকদম ব্যাটালিয়ন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়ে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট