1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের খাবার তুলে দিলেন এমপি সাচিংপ্রু জেরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে
লামায় পাহাড় ধসে ও বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে খাবার তুলে দিচ্ছেন এমপি সাচিংপ্রু জেরী।

মো. নুরুল করিম আরমান | 
টানা বর্ষণের ফলে বান্দরবান জেলার লামা উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে শুকনো খাবার তুলে দিলেন, সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী। শনিবার (১১ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ খাবার তুলে দেন তিনি। এর আগেও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগকালীন সময় পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৬০০ জনকে ঘরে ঘরে গিয়ে শুকনো খাবার ও ১ হাজার ৬০০ জনের মাঝে খিচুড়ি প্রদান করা হয়।
এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, থানা পুলিশের অফিসার ইনচার্জ কাইছার হামিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পৌরসভার সাবেক মেযর মো. আমির হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান আবু তাহের মিয়া, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন মজুমদার, এডভোকেট মামুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় এমপি সাচিংপ্রু জেরী বলেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমি আজ এই ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছি এবং তাঁর প্রেরিত আর্থিক সহায়তা নিহত পরিবারের হাতে তুলে দিয়েছি। তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়, তবে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত জনগণকে সতর্ক করা হয়েছে। তাই দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণদের সচেতন থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট