1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় দুর্যোগে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জাগ্রত যুব সংঘ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

মুহাম্মদ এমরান, লামা। 

টানা বৃষ্টি ও চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে লামা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত যুব সংঘ। শুক্রবার (১০ জুলাই ২০২৬) সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রশাসনের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ সময় পানিবন্দী, বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সংগঠনের সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। দুর্গম এলাকায় পৌঁছে প্রয়োজনভিত্তিক সহায়তা নিশ্চিত করতেও তারা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।
জাগ্রত যুব সংঘের নেতৃবৃন্দ জানান, মানবিক সংকটের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সংগঠনের পক্ষ থেকে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং নিরলস পরিশ্রম করা সকল স্বেচ্ছাসেবীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দুর্যোগের এই কঠিন সময়ে মানবতার সেবায় জাগ্রত যুব সংঘের এমন উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে।
মানুষের সেবায়, মানবতার কল্যাণে, জাগ্রত যুব সংঘ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট