1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় দুর্যোগে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জাগ্রত যুব সংঘ লামায় ভ্রমণে গিয়ে নিখোঁজ ৮ বন্ধু  লামায় পাহাড় ধসে নিহত ৫ : ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে সেনাবাহিনীর আলীকদম জোন আশিকা’র উদ্যোগে দুর্যোগের আগাম প্রস্তুতিতে ঝুঁকিপূর্ণ ৫০ পরিবারকে আর্থিক সহায়তা লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, ইউপি সদস্যা আহত লামায় আশিকা’র উদ্যোগে দুর্যোগে আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতি বান্দরবানে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী হাজারো মানুষ লামায় পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদে সরে যেতে ইউএনও’র তাগাদা লামায় ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা একাডেমিক ভবন লামায় একরাতে ৩ বসতঘরে ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট, ভাতও খেয়ে গেল ডাকাতরা

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, ইউপি সদস্যা আহত

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
মো. নুরুল করিম আরমান। 
বান্দরবান জেলার লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে  উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ইউনুছ(২৮), তার স্তী রানু আক্তার(২২) ও চার বছরের ছেলে মো. সোলেমান, জুয়েল( ২৭) ও তার স্তী কুলসুমা আক্তার (২৩)। আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানায়,  গত রবিবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়।  অব্যাহত এ বৃষ্টিতে বৃহস্পতিবার ভোর চারটার দিকে আচমকা পাহাড় ধসে মো. ইউনুছ ও জুয়েল এর ঘরের উপর পড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহায়তায় আক্রান্তদের উদ্ধার করেন। ততক্ষণে  দুই পরিবারের ৫ সদস্য মারা যান। এদিকে একই রাত দেড়টার দিকে ইউনিয়নের উত্তর পাড়ায় আজিজনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা বেগমের ঘরে পাহাড় ধসে পড়ে। এতে তিনি গুরুত্বর আহত হন। এ খবর পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি লোহাগড়া উপজেলার মা মনি জেনারেল হসসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. কাইছার হামিদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় অপমৃত্যু রুজু করা হবে।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক।  গত চারদিন ধরে পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হয়। কিন্তু অনেকেই গুরুত্ব না দিয়ে ঝুকি নিয়ে বসবাস করছিল। নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট