1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় দুর্যোগে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জাগ্রত যুব সংঘ লামায় ভ্রমণে গিয়ে নিখোঁজ ৮ বন্ধু  লামায় পাহাড় ধসে নিহত ৫ : ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে সেনাবাহিনীর আলীকদম জোন আশিকা’র উদ্যোগে দুর্যোগের আগাম প্রস্তুতিতে ঝুঁকিপূর্ণ ৫০ পরিবারকে আর্থিক সহায়তা লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, ইউপি সদস্যা আহত লামায় আশিকা’র উদ্যোগে দুর্যোগে আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতি বান্দরবানে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী হাজারো মানুষ লামায় পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদে সরে যেতে ইউএনও’র তাগাদা লামায় ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা একাডেমিক ভবন লামায় একরাতে ৩ বসতঘরে ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট, ভাতও খেয়ে গেল ডাকাতরা

লামায় ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা একাডেমিক ভবন

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
লামায় ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ ভবন।

মো. নুরুল করিম আরমান | 
টানা চার দিনের প্রবল বর্ষণের ফলে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের বাউন্ডারী ওয়ালসহ মাটি ধসে পড়েছে। এ বর্ষণ অব্যাহত থাকলে এবার যে কোন মুহূর্তে চারতলা বিশিষ্ট কলেজের একাডেমিক ভবনটিও ধসে পড়ার শতভাগ আশঙ্কা রয়েছে। এতে কলেজ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। কলেজ ভবনটি রক্ষায় দ্রুত নিরাপত্তা ওয়াল নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বান্দরবান জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্র জানায়, গত রবিবার (৫ জুলাই) থেকে মুষলধারে প্রবল বর্ষণ শুরু হয়। এ বর্ষণ টানা চারদিন স্থাযী হয়। এক পর্যায়ে মঙ্গলবার দুপুর ২টার দিকে অতিবৃষ্টির হলে আচমকা কলেজের উত্তর পাশের ২৫ ফুট বাউন্ডারী ওয়ালসহ মাটি ধসে ৫০ ফুট নিচে পড়ে যায়। এ সময় শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। ভবনটির ধসে যাওয়া অংশের নিচে বেশ কয়েকটি বসতঘরও রয়েছে। উল্লেখ্য, এ বিদ্যালয় ও কলেজে প্রায় ৫০০ শিক্ষাথী অধ্যয়নরত। ২০২০-২০২১ অর্থ বছরে ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট কর্তৃক কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।
ছাত্র অভিবাবক মো. ইলিয়াছ ও বেলাল হোসেন বলেন, কলেজের একাডেমিক ভবনের পাশের বাউন্ডারীসহ মাটি ধসের পর সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। দ্রুত গাইড ওয়াল নির্মাণ না করলে যেকোনো সময় বড় বিপর্যয় ঘটতে পারে।
আজিজ নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন জানান, কলেজ ভবনের পাশ থেকে মাটি ধসে পড়ার কারণে এখন পুরো চার তলা ভবনটিই ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবনটি যে কোন সময ধসে পড়তে পারে। এতে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হানিফ বলেন, যখন কলেজ পেছনের ওয়ালসহ মাটি ধসে পড়েছিল, তখন শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। ভাগ্য ভালো ভবন ধসে পড়েনি। আর দুই হাত মাটি ধসে গেলে ভবনও ধসে পড়ত। তিনি আরো বলেন, ঘটনার পর পর বিষয়টি বান্দরবান জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবগত করেছি। ভবন রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে, অতি বৃষ্টি হলে যে কোন মুহূর্তে পুরো ভবন ধসে পড়তে পারে। তাই ভবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রসাশনিক সহযোগীতা কামনা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট