1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম’র জন্ম বার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
লামায় কবি নজরুল এর জন্ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

লামা প্রতিনিধি | 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও ১২৭তম নজরুল জন্ম বার্ষিকী’২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ‘জাতীয় ঐক্যের প্রতীক নজরুল’ এ শ্লোগানে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন। এতে সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হক, নির্বাচন অফিসার আব্দুল হামিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের সাাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, আইসিটি অফিসার নন্দন সরকার, পরিসংখ্যান অফিসার মো. সাইফুল ইসলাম ও উপজেলা বিএনপির সাাবেক সভাপতি আব্দুর রব বিশেষ অতিথি ছিলেন।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্স’র মাধ্যমে এক যোগে দেশের লামা উপজেলাসহ ৭৪টি উপজেলা ও ৬৪ জেলায় নজরুল জন্ম বার্ষিকী উদ্যাপন কর্মসূচীর উদ্বোধন করেন। লামা তথ্য অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। তিনি বলেন, বিদ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অমর কবিকে স্মরণ করতেই এ কর্মসূচীর আয়োজন।
প্রসঙ্গত, অসাধারণ প্রতিভার অধিকারী এই মানুষটি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (ইংরেজি সাল অনুযায়ী ২৪ মে, ১৮৯৯ সাল) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব-কৈশোর-তারুণ্যের জীবনের পরতে পরতে সংগ্রাম করতে হয়েছে তাকে। জড়িয়েছিলেন নানা পেশায়। ১৯১৭ সালে যোগ দেন সেনাবাহিনীতে। অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও। এরই মাঝে তৎকালীন প্রভাবশালী কবি-সাহিত্যিকদের সংস্পর্শে আসেন তিনি। ১৯২২ সালে প্রকাশ করেন ধূমকেতু পত্রিকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট