1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় ২৩ হাজার ৬২০ জন শিশুকে ২৮ জুন খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪১৪ বার পড়া হয়েছে
লামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপক্ষ্যে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন নির্বাহী অফিসার মঈন উদ্দিন।

মো. নুরুল করিম আরমান | 
আগামী ২৮ জুন রবিবার বান্দরবান জেলার লামা উপজেলায় ২৩ হাজার ৬শত ২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তবে চার মাসের মধ্যে যেসব শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে তাদেরকে খাওয়ানো যাবেনা। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল রুমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ সোলায়মান।

অপুষ্টি জনিত অন্ধত্ব নিমূল এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন-পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রনজ বড়ুয়া, মেডিকেল অফিসার ফরহাদ উদ্দিন, সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা উপ-প্রকল্প সমন্বয়ক রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, থানা পুলিশের উপ-পরিদর্শক সত্যজিত বড়ুয়া, প্রধান শিক্ষক নুরুল হুদা চৌধুরী ও ওয়াহেদ উল্লাহ। সভায় স্বাস্থ্য সেবিকা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সংবাদকর্মীরাও অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) গোলাম মোস্তফা লিটন বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৬৭৩ জন ও ১২ মাস থেকে ৬৯ মাস পর্যন্ত ১৯ হাজার ৯৪৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ১৪৪টি অস্থায়ী কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে একযোগে ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে প্রতি কেন্দ্রে ২জন করে ২৮৮জন স্বাস্থ্য কর্মী ক্যাম্পেইন বাস্তবায়নে সহযোগিতা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট