1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় বিনামূল্যে টয়লেট-প্লাস্টিক সেপটিক ট্যাংক পাচ্ছেন ১৬২৫ দরিদ্র পরিবার

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৩৭ বার পড়া হয়েছে
লামা পৌরসভা এলাকায় হাউজ হোল্ড টয়লেট বরাদ্দপ্রাপ্ত উপকারভোগী জনগোষ্ঠীদের অবহিতকরণ সভার একাংশ।

মো. নুরুল করিম আরমান | 
‘সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও টেকসই উন্নত স্যানিটেশন’-এ শ্লোগানে বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় হাউজ হোল্ড টয়লেট বরাদ্দপ্রাপ্ত উপকারভোগী জনগোষ্ঠীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে ‘পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’র আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন।

এতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, প্রকল্পের কনসালটেন্ট মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রব, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর কাজি মুহাম্মদ ইব্রাহিম ও প্রেসক্লাব’র সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন। অবহিতকরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লামা প্রেসক্লাবের সাধারণ সস্পাদক মো. কামরুজ্জামান, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন ও প্রকল্পের ঠিকাদার বিষ্ণু দাশ প্রমুখ। এতে প্রকল্পের উপকারভোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

এর আগে গঠিত কমিটি দ্বারা সার্ভে অনুযায়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উপকারভোগী হতদরিদ্র ও দরিদ্র পরিবারের মধ্যে বিনামুল্যে ৮৫৭টি টয়লেট ও ৭৬৮টি প্লাস্টিক সেপটিক ট্যাংক বরাদ্দ দেওয়া হয় বলে জানান, নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার কর্তৃক কোন ধরণের অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবেনা। যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নে উপকারভোগীসহ সকলের সহযোগিতা কামনা করেন নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট