1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় বিধবা নারীকে ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৯২ বার পড়া হয়েছে
বান্দরবান জেলার লামা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই বছরের শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঁশখাইল্লাঝীরি পাড়ায়। অভিযুক্ত বাঁশখাইল্লাঝীরি পাড়ার বাসিন্দা মজু মাঝির ছেলে মো. নাছির। ভুক্তভোগী ওই নারী তিন সন্তানের জননী। এ ঘটনায় বৃহস্পতিবার ( ১১ জুন) রাত ৮টার দিকে অভিযুক্ত নাছিরের বিরুদ্ধে  ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে লামা থানায় মামলা করেছেন।
ভুক্তভোগী অভিযোগ করে জানান, গত বুধবার (১০ জুন) বিকেল প্রায় ৫টার দিকে তিনি বাড়ির পাশের বিলে তরকারি কাটার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মোঃ নাছির হঠাৎ পিছন থেকে তাকে জাপটে ধরেন। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধর্ষণে বাধা দিলে অভিযুক্ত নাছির একটি ধারালো ছুরি বের করে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে ওই নারী জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। তিনি দাবি করেন, পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত তার পিছু ধাওয়া করেন। একপর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর তার ২ বছরের শিশুসন্তানকে অপহরণেরও চেষ্টা চালায় মো. নাছির।পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাছির এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী নারী আরো বলেন, “আমি একজন অসহায় নারী। আমার তিনটি বাচ্চা রয়েছে। ঘটনার পর থেকে আমরা চরম ভয়ের মধ্যে আছি। গত রমজানে আমার স্বামী গাড়ি এক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে নাছির কয়েকবার আমার বাড়িতে ঢুকেছে। বাড়িতে লোকজন থাকায় কিছু করতে পারেনি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং দোষীর কঠোর শাস্তি দাবি করছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে  ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুসিং মার্মা বলেন, নাছির ছেলেটা অনেক খারাপ। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমিও কয়েকবার বিচার করেছি। তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া প্রয়োজন।
 এ বিষয়ে কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ  জামিল আহমেদ জানায়, সঙ্গীয় ফোর্স নিয়ে বের হলে অভিযুক্ত নাছির এলাকা থেকে পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে। পরে ভুক্তভোগী নারীকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি।  ঘটনার পরপর পালিয়ে যাওয়ায় অভিযুক্ত নাছিরের বক্তব্য পাওয়া যায়নি।
 এদিকে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, বিধবা নারীকে ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত নাছিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট