1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে দুর্গাপূজায় বিজিবি’র বিশেষ নিরাপত্তা লামায় নানা আয়োাজনে বিশ্ব খাদ্য দিবস পালন লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে লামায় তথ্য অফিস’র কৃষক সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) প্রতিনিধি । 
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে কৃষকদের অবহিত করতে বান্দরবান জেলার লামা উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তথ্য অফিস, লামা কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. সোহেল রানা। সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক’র সভাপতিত্বে সমাবেশে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. শাকিলা আক্তার বিশেষ অতিথি ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, কৃষক দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের প্রধান ভিত্তি। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে কৃষি, কৃষক কল্যাণ, সামাজিক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর দেশব্যাপী ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশিত ১৮০ দিনের বিশেষ প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় ইতোমধ্যে উন্মুক্ত বৈঠক, নারী সমাবেশ, কৃষক সমাবেশ, তথ্যচিত্র প্রদর্শনী, অনলাইন প্রচার ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, ই-হেলথ কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক কল্যাণ ভাতা, শিক্ষা উন্নয়ন কর্মসূচি এবং ক্রীড়া উন্নয়নসহ সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগ সম্পর্কেও সমাবেশে কৃষকদের অবহিত করা হয়।
শেষে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে স্থানীয় কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট