1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় অরণ্যক ফাউন্ডেশন’র ব্যতিক্রমী ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৫২ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 
‘প্রকৃতি থেকে অনুপ্রেরণায়: জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ -এ শ্লোগানে বান্দরবান জেলার লামা উপজেলায় উদযাপিত হলো ব্যতিক্রমধর্মী ‘বিশ্ব পরিবেশ দিবস’। বেসরকারী সংস্থা অরণ্যক ফাউন্ডেশন’র ‘পার্বত্য চট্টগ্রামে বনাঞ্চলের প্রতিবেশ পূণরুদ্ধার কর্মসূচী সম্প্রসারণ প্রকল্প’র উদ্যোগে শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকাস্থ জীনামেজু অনাথ আশ্রমে দিবসটি উদযাপিত হয়।
এ উপলক্ষ্যে আশ্রমের পরিচালক উ. নন্দ মালা থের’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সরকারি মাতামুহুরী কলেজ’র অবসরপ্রাপ্ত প্রভাষক অংথিং রাখাইন প্রধান অতিথি ছিলেন। সংস্থার প্রকল্প কর্মকর্তা মংহ্লাচিং মার্মার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় লামা বন বিভাগের ইয়াংছা বন ক্যাম্প ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ইয়াংছা মৌজা হেডম্যান ক্যচিংসা মার্মা ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে স্বগত বক্তব্য রাখেন- সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম। আলোচনায় স্থানীয় বেসরকারী সংস্থা তহ্জিংডং’র ফিল্ড ফ্যাসিলিটেটর মেওয়াচিং মার্মাসহ আশ্রমের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এর আগে আশ্রয় শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘পরিবেশ শ্লোগান তৈরি ও বৃক্ষ চেনা’ প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে উপস্থিত অতিথিরা পুরস্কার ও ফলদ-বনজ গাছের চারা তুলে দেন।


এদিকে একই দিন সকালে উপজেলা প্রশাসন ও কারিতাস বাংলাদেশ’র উদ্যোগেও বিশ্ব পরিবেশ দিবসের র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আবু হানিফ, থানা পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসান চৌধুরী, কারিতাস বাংলাদেশ’র পিএইপি-৩ প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা বিশেষ অতিথি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট