1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে লড়ছেন লামার ‘কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ’র সাত জিমন্যাস্ট

মো. নুরুল করিম আরমান
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 
সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন শিপস (এসজিপি) ২০২৬’-এর ২১তম আসরে বাংলাদেশের হয়ে লড়ছেন, বান্দরবান জেলার লামা উপজেলার সাতজন জিমন্যাস্ট। তারা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়া এলাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র শিক্ষার্থী। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের এসব প্রতিভাবান জিমন্যাস্ট নিয়মিত প্রশিক্ষণ, কঠোর অনুশীলন এবং সুশৃঙ্খল ক্রীড়া পরিবেশের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকশিত করেন বলে জানান সংশ্লিষ্টরা।
গত ১ থেকে ৮ জুন পর্যন্ত সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদেরকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। বুধবার (৩ জুন) বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের এক আনুষ্ঠানিক পত্রে তাদেরকে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। মনোনীত খেলোয়াড়রা হলেন- উহাই মং মার্মা, প্রেনথৈ ম্রো, মংচিং প্রু ত্রিপুরা, মেনটন টনি ম্রো, উটিংওয়াং মার্মা, রাজীব চাকমা ও ওয়ে ওয়ে সাই মার্মা।
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও প্রশিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান জিমন্যাস্টরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছেন বলে জানান, কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের জিমন্যাস্ট তৈরি করাই আমাদের লক্ষ্য। আমাদের শিক্ষার্থীরা দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। আশা করি, তারা সিঙ্গাপুরে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য প্রদর্শনের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনবে।
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষের ভূয়শী প্রশংসা করে লামা উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানায়, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে তৃণমূল পর্যায়ের শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধারাবাহিকতায় উপজেলার ‘কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি করে দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক অবদান রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট