1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান। 

বান্দরবান জেলার লামা উপজেলায় বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন করা হয়েছে। বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ’র  পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মডার্ণ স্কুল ও কলেজ ভেন্যুতে এ দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংজাইপ্রু মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া ও প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা এতে বিশেষ অতিথি ছিলেন।

এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ৪০ শিক্ষার্থী ও প্রকল্পের ১০ উপকারভোগী। আলোচনা শেষে উপকারভোগী ও শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলদ বনজ গাছের চারা তুলে দেন প্রধান অতিথি নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ছিল বিশ্ব ধরিত্রী দিবস। বিশেষ কারণে লামা উপজেলায় ওইদিন দিবসটি উদযাপন করা সম্ভব না হওয়ায় কারিতাস বাংলাদেশ’র উদ্যোগে  বৃহস্পতিবার (২১ মে) দিবসটি উদযাপন করা হয় বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট