1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৮৮ বার পড়া হয়েছে

লামা  প্রতিনিধি | 
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে সারাদেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লামা-আলীকদম মডেল ফারিয়া’র উদ্যোগে সোমবার (১১ মে) বিকালে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- উপজেলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কমিটির সভাপতি মোবাশ্বের হোসেন সুমন, লামা-আলীকদম রিপ্রেজেন্টেটিভ কমিটির উপদেষ্টা এমএ ইনজামাম, মাহমুদুল হক ও একলাছুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদ মামুন, নির্বাহী সদস্য মো. ওবাইদুল্লাহ ও চকরিয়া মডেল ফারিয়ার উপদেষ্টা মো. আতিকুর রহমান। সংগঠনের অর্ধশতাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানববন্ধনে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো ভাবেই ‘দালাল’ নন। তারা দেশের উচ্চশিক্ষিত ও বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত একটি জনগোষ্ঠী, যারা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের নতুন নতুন তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেন। শহর থেকে শুরু করে দুর্গম প্রান্তিক এলাকা পর্যন্ত রোগীর জীবনরক্ষাকারী ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেন রিপ্রেজেন্টেটিভরাই। তাই রাষ্ট্রীয়ভাবে এ পেশার সঠিক মর্যাদা ও স্বীকৃতি প্রদান করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট