1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় পাহাড়ি কৃষিপন্য রপ্তানিতে উদ্যোক্তা- চাষীদের দক্ষতা বৃদ্ধি ও রপ্তানি সক্ষমতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৬৭ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান। 

পাহাড়ি কৃষিপন্য রপ্তানিতে উদ্যোক্তা ও চাষীদের দক্ষতা বৃদ্ধি এবং রপ্তানি সক্ষমতা উন্নয়নে বান্দরবান জেলার লামা উপজেলায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ‘ এক জেলা, এক পন্য’ কর্মসূচির আওতায় শনিবার (৯ মে) দুপুরে উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়াস্থ মেরিডিয়ান এগ্রো সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ প্রধান অতিথি ছিলেন।

মেরিডিয়ান এগ্রো’র চেয়ারম্যান কোহিনুর কামাল’র সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন- রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রানী কর্মকার, পরিচালক কুমকুম সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. মঈন উদ্দিন ও সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা।

এতে আধুনিক কৃষিপন্য চাষ পদ্ধতি ও বাগান ব্যবস্থাপনা, ফল সংগ্রহ, গ্রেডিং, হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিচালনা ও প্যাকেজিং পদ্ধতির ওপর বিস্তারিত ধারণা দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা। এ সময় বাংলাদেশ রাবার বাগান মালিক সমিতির সভাপতি কামাল উদ্দিন ও মেরিডিয়ান এগ্রোর সিনিয়র ম্যানেজার মোহাম্মদ কলিম উদ্দিন রপ্তানি প্রক্রিয়া ও আন্তর্জাতিক মানদন্ড, বাজারজাতকরণ, ক্রেতার উৎস্য ও রপ্তানি বাজার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। উপজোলার বিভিন্ন ইউনিয়নের বাগান উদ্যোক্তা, রপ্তানিকারক এবং কৃষকগণ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণের প্রধান অতিথি মোহাম্মদ হাসান আরিফ বলেন-বান্দরবান জেলায় আম, আনারস, কমলা, কলা, কফি, কাঁঠাল, কাজুবাদাম, ড্রাগনফ্রুট ও পেঁপেসহ বিভিন্ন পাহাড়ী কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। বর্তমানে বাংলাদেশ হতে এসব পণ্য মধ্যপ্রাচ্য, ইউরোপ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং ভবিষ্যতে রপ্তানি সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, তাজা ফলের পাশাপাশি শুকনো ফল, ফলের চিপস ও প্রক্রিয়াজাত ফলজাত পণ্যের আন্তর্জাতিক চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

‎তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য উৎপাদন, গ্রেডিং, প্যাকেজিং, হট ওয়াটার ট্রিটমেন্ট এবং পোস্ট-হারভেস্ট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও চাষীগণ আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও রপ্তানি প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন, যা ভবিষ্যতে রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট