1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

চিম্বুক পাহাড়ের ম্রো সম্প্রদায়ের কলসীতে পানি তুলে দিলেন সাচিংপ্রু জেরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৭৮ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি | 

বান্দরবান জেলার দূর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র সুপেয় পানির সংকটে ভোগছিলেন ম্রো সম্প্রদায়ের হাজারো মানুষ।  পানি সংকট নিরসনে সংসদ সদস্য সাচিংপ্রু জেরী এর ব্যক্তিগত অর্থায়নে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে চিম্বুক রেঞ্জের ২১টি স্পটে সুপেয় পানির ব্যবস্থা করা হয়। এতে স্বস্তি ফিরিয়েছে চিম্বুক পাহাড়ে বসবসকারী ম্রো সম্প্রদায়ের। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ম্রো নারীদের কলসীতে পানি তুলে দিয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন, সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ পাহাড়ি জনগোষ্ঠীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মূলত, শুষ্ক মৌসুম এলেই চরম পানির সংকটে পড়তে হয় চিম্বুক রেঞ্জের দুর্গম পাহাড়ী এলাকার বাসিন্দাদের। খাবার পানির জন্য অনেক সময় কয়েক কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হতো স্থানীয়দের। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ কমাতে সংসদ সদস্য সাচিংপ্রু জেরীর ব্যক্তিগত উদ্যোগে পাহাড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পানি সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার আওতায় আনা হয় ২১টি স্পট। এতে করে কয়েকশ পরিবারের সুপেয় পানির চাহিদা অনেকটাই পূরণ হবে বলে আশা করছেন এলাকাবাসী।

এদিকে দীর্ঘদিন পর এমন একটি উদ্যোগ তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে। শুষ্ক মৌসুমে পানির জন্য আর আগের মতো কষ্ট করতে হবে না বলেও আশা প্রকাশ করেন স্থানীয়রা

প্রকল্প উদ্ভোধনের সময় সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, পাহাড়ের মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট