1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

থোয়াইনু অং চৌধুরীকে জেলা পরিষদের চেয়ারম্যান চায় বান্দরবান জেলাবাসী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান |  
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব থোয়াইনু অং চৌধুরীর নাম আলোচনায় রয়েছে। দীর্ঘদিন ধরে দক্ষ নেতৃত্ব ও স্বচ্ছ রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করায় আলোচনায় উঠে আসেন তিনি। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের সাথে একান্ত আলোচনায় এ তথ্য উঠে আসে। তাই বান্দরবানের সকল সম্প্রদায়ের মানুষ থোয়াইনু অং চৌধুরীকে জেলা পরিষদ চেয়ারম্যান দেখতে চান।
থোয়াইনু অং চৌধুরী জেলার লামা উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার বাবা উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান ম্রাথোয়াই অং চৌধুরী। ম্রাথোয়াই অং চৌধুরী একটানা ৪৫ বছর গজালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। উপজেলা প্রতিষ্ঠা ও জেলার উন্নয়নে ব্যাপক অবদান রয়েছে ম্রাথোয়াই অং চৌধুরীর। সচেতন মহলের মতে জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষ, স্বচ্ছতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে থোয়াইনু অং চৌধুরী জেলা পরিষদ চেয়ারম্যান পদে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন বলে জানান, মানবাধীকার কর্মী ও প্রবীণ সাংবাদিক এম রুহুল আমিন। তিনি বলেন, বান্দরবান বিএনপিতে দুইটি গ্রুপ রয়েছে। উভয় গ্রুপের নেতাকর্মীরা চায় থোয়াইনু অং চৌধুরীকে চেয়ারম্যান করা হউক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বান্দরবান জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মী সমর্থক আনোয়ার হোসেন, জোসনা বেগম, জসিম উদ্দিন, রবিউল হোসেন, হ্লামংচিং মার্মা, অংক্যহ্লা মার্মাসহ আরো আনেকে জানান, থোয়াইনু অং চৌধুরী দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে আন্তরিকতার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এতে তিনি দলীয় নেতা কর্মীদের মন জয় করে নিতে পেরেছেন। দলের নেতাকর্মীদের বিপদে আপদে থোয়াইনু অং চৌধুরীর উপর ভরসা করা যায়। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, জনসেবামূলক কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে সর্বমহলে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন থোয়াইনু অং চৌধুরী।
এদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিসহ সচেতল মহলের সাথে কথা বলো জানা গেছে, বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের সহায়তায় তার অবদান রয়েছে। ইতিমধ্যে পাহাড়ি ও বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায়ও তিনি ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন। থোয়াইনু অং চৌধুরীর মাঝে যেসব গুনাবলি রয়েছে, তা অন্য কোন প্রার্থীর মধ্যে দেখা যাচ্ছেনা।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ পেলে জেলার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সড়ক যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে স্বচ্ছতার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন থোয়াইনু অং চৌধুরী। তিনি লামা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাঙ্গুনিয়া কলেজ থেকে এইচএসসি ও বিএ পাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট