1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় কুইজ্জাখোলা খালের বাঁধ ভেঙে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৫৫ পরিবারের আড়াই শতাধিক মানুষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান |  
বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় খালের ওপর নির্মিত একটি বাঁধ ভেঙে যাওয়ায় কুইজ্জাখোলা গ্রামের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে গ্রামের প্রায় ৫৫টি পরিবারের আড়াই শতাধিক মানুষ গত চারদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন। দুর্ভোগ লাঘবে ওই খালের ওপর একটি সেতু নির্মাণের দাবী গ্রামবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাইতং ইউনিয়ন সদর থেকে দক্ষিণে অবস্থিত কুইজ্জাখোলা গ্রামে যাতায়াতের একমাত্র পথ ছিল খালের ওপর নির্মিত ওই বাঁধটি। বিকল্প কোনো সেতু বা চলাচলের ব্যবস্থা না থাকায় গ্রামবাসী নিজেরাই বাঁধ তৈরি করে এটিকে সড়ক হিসেবে ব্যবহার করতেন। প্রতিদিন এই পথ দিয়েই শিক্ষার্থীরা ইউনিয়ন সদরের প্রাথমিক বিদ্যালয় এবং পাশের চকরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতেন। গত বুধবার ও বৃহস্পতিবারের টানা ভারী বৃষ্টিতে উজান থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে বাঁধটি ভেঙে খালে পরিণত হয়। ফলে গ্রামটির সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বানিয়ারছড়া স্টেশন থেকে ফাইতং বাজারগামী সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন ঘটে।
গ্রামের সর্দার মো. রাসেলসহ বাসিন্দা নুরুল আলম, হাসিনা বেগম, আব্দুর রহমান জানান, বাঁধটি ভেঙে যাওয়ায় এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। অনেকেই অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে পারছেন না, এমনকি নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাই করতেও চরম সমস্যায় পড়ছেন। বর্তমানে গ্রামের মানুষ কার্যত গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন।
গ্রামবাসীর দাবি, প্রতি বর্ষা মৌসুম এলেই এই সমস্যা দেখা দেয়। তাই খালের ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা জরুরি। এ বিষয়ে তারা বান্দরবানের জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, লামা উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খালের বাঁধ ভেঙে যাওয়ায় কুইজ্জাখোলা গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিষয়টি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আবু হানিফ জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট