1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক’র ‘বায়োপেস্টিসাইডের ব্যবহার’ কর্মশালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৬০ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলায় মডেল কৃষক ও বীজ ব্যবসায়ীদের নিয়ে ‘টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ‘বায়োপেস্টিসাইডের ব্যবহার’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাইব্রিড জাতের বীজ বাজারজাতকারী প্রতিষ্ঠান ব্র্যাক সীড আ্যন্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে রবিবার (৩ মে) স্থানীয় কুটুমবাড়ি রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে গবেষণাধর্মী বক্তব্য দেন, উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা।

এতে টেকসই আধুনিক কৃষি বাস্তবায়নে উচ্চফলনশীল হাইব্রিড জাতের বীজ রোপণ এবং চাষের পরিচর্যা কৌশল বিষয়ে ধারণামূলক প্রশিক্ষণ দেন, ব্র্যাক সীড অ্যন্ড এগ্রো এন্টারপ্রাইজ চট্টগ্রামের রিজিওনাল সেলস ম্যানেজার মো. সোহেল সিকদার। ব্র্যাক সীড আ্যন্ড এগ্রো এন্টারপ্রাইজের চকরিয়া উপজেলা টেরিটরি অফিসার কৃষিবিদ ঝন্টু রনজন সুশীলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় কৃষকের ফসলের ক্ষেত এর নানাবিধ সমস্যা সংকট এবং তা থেকে উত্তরনে উপায় নিয়েও বিষদ আলোচনা করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় কোম্পানির টেকনিক্যাল এসিস্টেন্ট পিডিএস শ্রভ্র কান্তি চৌধুরী, উপজেলার বীজ ব্যবসায়ী ডিলার সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মডেল কৃষক, বীজ ব্যবসায়ীসহ উপকারভোগীরা অংশ গ্রহণ করেন। শেষে মডেল কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ ও জৈব বালাই নাশক প্রদান করে ব্র্যাক সীড আ্যন্ড এগ্রো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট