1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

লামায় জমি দখলে নিতেই অনাথ আশ্রম শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধনের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 
বান্দরবান জেলার লামা উপজেলায় অনাথ আশ্রমের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করে স্পর্শকাতর ইস্যু তৈরি করে অন্যের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে লামা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রংখ্রেদঃ অনাথ আশ্রমের পরিচালক উথোয়াইগ্য মার্মার বিরুদ্ধে এ অভিযোগ তুলেন মো. ইউছুপ মজুমদার। তিনি বলেন, লামা উপজেলার ২৯৩নং ছাগলখাইয়া মৌজার জি ২৫০নং হোল্ডিং থেকে ৩৫ শতক জমি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। একই হোল্ডিং থেকে প্রতিপক্ষ উথোয়াইগ্য মার্মা তার মায়ের নামে ৫ শতক জমি ক্রয় করে সেখানে বসবাস করছেন। সম্প্রতি লোভের বশিভূত হয়ে ইউছুপ মজুমদারের মালিকানাধীন জমির একটি অংশ জবর দখলের চেষ্টা লিপ্ত হন উথোয়াইগ্য মার্মা। এ ঘটনায় ইউছুপ মজুমদার ২০২৫ সালের ২৫ জুন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত বিবাদী উথোয়াইগ্য মার্মার প্রতি বিরোধীয় জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেন।

ইউছুপ মজুমদার আরও বলেন, আদালতের নির্দেশনার পরও প্রতিপক্ষ তা অমান্য করে পুনরায় জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী ইউছুপ মজুমদার সর্বশেষ গত ৭ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা দায়ের করেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে ইউছুপ মজুমদার অভিযোগ করে আরও জানান, প্রতিপক্ষ উথোয়াইগ্য মার্মা বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে অনাথ আশ্রমের শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধনের আয়োজন করে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। যা মোটেও সত্য নয়। স্থানীয় হেডম্যান, কারবারি ও জনপ্রতিনিধিদের তদন্ত প্রতিবেদনেও উথোয়াইগ্য মার্মার অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। তাই সাংবাদিকদের প্রতি নিরপেক্ষভাবে ঘটনাটির অনুসন্ধান করে প্রকৃত তথ্য গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান ইউছুপ মজুমদার।

এর আগে ‘আশ্রমের জমি দখলের অপচেষ্টা, হুমকি-ভয়ভীতি প্রদর্শন ও শিশুদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে মানববন্ধন করেন রংখ্রেদঃ অনাথ আশ্রম শিশুরা। তারা আশ্রম পরিচালক উথোয়াইগ্য মার্মার নেতৃত্বে আশ্রমের জমি রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান বরাবরে স্মারকলিপিও দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট