1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় অনাথ আশ্রমের জমি দখল অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

নিজস্ব প্রতিবেদক | 
বান্দরবান জেলার লামা উপজেলায় জমি দখলের অপচেষ্টা, হুমকি-ভয়ভীতি প্রদর্শন ও শিশুদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামস্থ রংখ্রেদঃ অনাথ আশ্রমের শিশুরা এ মানববন্ধন করেন। এতে অনাথ আশ্রম পরিচালক উথোয়াইগ্য মার্মা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ম্রো, মারমা, খিয়াং, খুমি, চাক, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের প্রায় ১২২ জন এতিম অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদেরকে আশ্রমে লালন পালনসহ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু স্থানীয় মো. ইউছুপ নিজেকে সাংবাদিক ও কৃষকলীগ সভাপতি পরিচয়ে আশ্রমের বৈধ ভোগদখলীয় জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছেন। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনের উপর প্রভাব বিস্তার এবং তার সহযোগিদের মাধ্যমে আশ্রমের লোকদেরকে নিয়মিত ভয়ভীতি সৃষ্টি করছেন। বিশেষ করে তার সহযোগি আবুল হোসেন (আবু মিয়া) আশ্রমে অনাধিকার প্রবেশ করে শিশুদের মধ্যে আতংকের সৃষ্টি করছেন। মিথ্যা দাবী তুলে তথা কথিত ২৫০নং হোল্ডিং এর জমির অযুহাতে আশ্রম উচ্ছেদের পায়তারা চালাচ্ছেন মো. ইউছুপ। এই পরিস্থিতিতে আশ্রমের শিশুদের মানসিক ও শারিরীক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

তাই ঘটনার সুস্থ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী তুলে উথোয়াইগ্য মার্মা আরও বলেন, আশ্রমের জমির উপর সকল অবৈধ অপচেষ্টা বন্ধসহ জমির প্রকৃত অবস্থা যাচাই করে ইউছুপ কর্তৃক মিথ্যা দাবী প্রতিহত করতে হবে। মানববন্ধন শেষে আশ্রমের জমি রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিনের মাধ্যমে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান বরাবরে স্মারক লিপি প্রদান করেন আশ্রম পরিচালক উথোয়াইগ্য মার্মা।
তবে উথোয়াইগ্য মার্মার সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত দাবী করে অভিযুক্ত মো. ইউছুপ বলেন, লামা উপজেলার ২৯৩ নং ছাগল খাইয়া মৌজার ২৫০ নং হোল্ডিং এর মালিক আলুংসে মার্মা থেকে ৩৫ শতক জমি ক্রয় করে ভোগ করে আসছি। একই হোল্ডিং থেকে উথোয়াইগ্য মার্মা তার মায়ের নামে ৫শতক জমি ক্রয় করে সেখানে বসতঘর করে স্থীত আছেন। মো. ইউছুপ আরও দাবী করেন, উথোয়াইগ্য মার্মা আশ্রমের নামে আমার ক্রয়কৃত ৭শতক জমি জবর দখল করেন। পরে আমি ২০২৫ সালের ২৫ জুলাই উপজেলা নির্ব্যহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী অভিযোগ করি। এ প্রক্ষিতে আদালত বিবাদীর প্রতি বিরোধীয় জায়গায় স্থিতিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পরে উথোয়াইগ্য মার্মা আরও প্রায় ৫শতক জায়গা জবর দখলের পায়তারা করছেন, আইন কানুন মানে না। এসব ঘটনায় সর্বশেষ গত ৭ এপ্রিল উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি, যা তদন্তাধীন আছে। বর্তমানে উথোয়াইগ্য মার্মা আশ্রমের কোমলমতি শিক্ষার্থীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে চরম মিথ্যাচারের মাধ্যমে স্পর্শকাতর ইস্যু তৈরি আমার জমি দখলের ষড়যন্ত্র করছেন মাত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট