1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৫৯ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি । 

সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও ‘ জাতীয় পুষ্টি সপ্তাহ’ শুরু হয়েছে।  বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এ পুষ্টি সপ্তাহের উদ্ভোধন করেন।  এ উপলক্ষে ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ -এ শ্লোগানে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায়  স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ সোলায়মান, মেডিকেল অফিসার মো. ফরহাদ উদ্দিন ও পোহেলিকা বড়ুয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, ইপিআই টেকনিশিয়ান ফখরুল ইসলাম অতিথি ছিলেন। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

সমগ্র উদ্ভোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন, স্বাস্থ্য পরিদর্শক সমীরন বড়ুয়া।এতে অন্যদের মধ্যে বক্তব্য স্যানিটারী ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া বক্তব্য রাখেন।

আগামী ২৯ এপ্রিল পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম।  তিনি বলেন, পুষ্টিকে ছাড়া মানব জীবন অচল। তায় সবাইকে বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট