1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে দুর্গাপূজায় বিজিবি’র বিশেষ নিরাপত্তা লামায় নানা আয়োাজনে বিশ্ব খাদ্য দিবস পালন লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা

আলীকদম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মমতাজ, সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াকুব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে
আলীকদম প্রতিনিধি | 
বান্দরবানের আলীকদম প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক বিশেষ জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে দৈনিক আমার দেশ ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি মমতাজ উদ্দিন আহমদ-কে সভাপতি এবং দৈনিক পূর্বকোণ ও দৈনিক সকালবেলা প্রতিনিধি মো. ইয়াকুব আলী-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন— ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ছৈয়দ আমিন (দৈনিক আমাদের পত্রিকা), সদস্য মো. শাহ আলম (দৈনিক দেশের কথা ও বাংলাদেশ বেতার)।
এছাড়াও কমিটিতে সহযোগী সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে— নয়নমনি তঞ্চঙ্গ্যা (দৈনিক হিমছড়ি), সুমন্ত তংচংগ্যা (দৈনিক দেশ প্রতিদিন/প্রভাতী বাংলাদেশ), মো. নুরুল ইসলাম রাজু (দৈনিক পূর্বদেশ/সকালের বার্তা), মো. আমির হোসাইন সাদেকী (দৈনিক বায়ান্ন), হামিদ হোসাইন (দৈনিক রাঙামাটি), মো. রেজাউল করিম (দৈনিক নব দিগন্ত/বাংলার সময়), মো. রহমত উল্লাহ (দৈনিক সময়ের কথা), মু. তাওহীদুল ইসলাম (দৈনিক বাংলা) এবং আবু সুফিয়ান (দৈনিক চৌকস)।
সভায় বক্তারা বলেন, মাঠ সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯৯৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আলীকদম প্রেসক্লাব আলীকদমের পাহাড়ি জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে বরাবরের মতোই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার জনমানুষের অধিকার আদায়ে নবগঠিত এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট