1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় হোটেল ও রিসোর্ট কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে
লামা প্রতিনিধি | 

​বান্দরবান জেলার লামা উপজেলায় পর্যটন শিল্পের মানোন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হোটেল ও রিসোর্ট কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। ​সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং সরকারের যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন’র সভাপতিত্বে প্রশিক্ষণে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক মোঃ লোকমান হোসেন এবং মোঃ রুবেল অতিথিশালা ব্যবস্থাপনা, খাদ্য ও পানীয় পরিবেশন এবং পর্যটকদের সাথে পেশাদার আচরণের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং সরকারের যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান।বলেন,”পর্যটন নগরী হিসেবে বান্দরবান ও লামার গুরুত্ব অপরিসীম পর্যটকদের আধুনিক ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে কর্মীদের দক্ষ করে তোলা অপরিহার্য।”।

এ প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়ন ও প্রসার ঘটবে বলে মনে করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন হোটেল, মোটেল ও রিসোর্টের অর্ধশতাধিক কর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট