1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

আলীকদমে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধ নিহত, চালকসহ আহত ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৯৯ বার পড়া হয়েছে
আলীকদম প্রতিনিধি |  

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে লাংতুর মুরুং নামের এক বৃদ্ধ  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালকসহ আহত হয়েছেন আরো দুই আরোহী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কের কচুরছড়া ব্রিজের (১নং ভিউ পয়েন্ট) পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাংতুর মুরুং লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের লাইল্যাপাড়ার লুনওয়াই মুরংয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুরুকপাতা বাজার থেকে দুইজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল আলীকদম সদরের দিকে যাচ্ছিল। মোটর সাইকেলটি সড়কের কচুরছড়া ব্রিজের কাছে চোখে পোকা পড়লে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের পাহাড়ে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় একটি সিএনজি চালক আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরোহী লাংতুব মুরং (৭০) মৃত্যুবরণ করেন।

আহতরা বর্তমানে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন—মোটরসাইকেল চালক রিংরাউ মুরুং (২০) ও আরোহী লংপং মুরং (৩৫)। আহত চালক রিংরাউ কুরুকপাতা ইউনিয়নের লেলংপাড়ার বাসিন্দা এবং আহত আরোহী লংপং মুরং লামা উপজেলার লাইল্যাপাড়ার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের উপ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট