1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় দুর্যোগে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জাগ্রত যুব সংঘ লামায় ভ্রমণে গিয়ে নিখোঁজ ৮ বন্ধু  লামায় পাহাড় ধসে নিহত ৫ : ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে সেনাবাহিনীর আলীকদম জোন আশিকা’র উদ্যোগে দুর্যোগের আগাম প্রস্তুতিতে ঝুঁকিপূর্ণ ৫০ পরিবারকে আর্থিক সহায়তা লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, ইউপি সদস্যা আহত লামায় আশিকা’র উদ্যোগে দুর্যোগে আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতি বান্দরবানে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী হাজারো মানুষ লামায় পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদে সরে যেতে ইউএনও’র তাগাদা লামায় ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা একাডেমিক ভবন লামায় একরাতে ৩ বসতঘরে ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট, ভাতও খেয়ে গেল ডাকাতরা

লামা সদর ইউনিয়ন পরিষদ’র ১নং ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনবান্ধব মো. শামশুল হক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবান জেলার লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনবান্ধব মো. শামশুল হক। তিনি লামা সদর ইউনিয়নের নুনারঝিরির বাসিন্দা মৃত শাহজাহান’র ছেলে।

দীর্ঘদিন এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি। এ কারণে ওয়ার্ডবাসীর কাছে শামশুল হক একজন পরিচিত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
শামশুল হক সৎ, জনবান্ধব এবং সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তার অংশগ্রহণ তাকে আরও জনপ্রিয় করে তুলেছে বলে জানান স্থানীয়রা। শামশুল হক বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বগুণ ও অভিজ্ঞতা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সমাজ সর্দার আব্দুল জলিল।
এদিকে এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচনে অংশ গ্রহণ করে শামশুল আলম নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন, জনসেবা বৃদ্ধি, বিপদে আপদে এগিয়ে আসবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। ইতিমধ্যে ওয়ার্ডের বিভিন্ন পাড়া ঘুরে তার প্রার্থিতাকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট