1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় স্কুল কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে কারিতাস’র বৃক্ষ রোপন চলছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৬৭ বার পড়া হয়েছে

রফিক সরকার, লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় পরিবেশ দূষণ ও বৃক্ষ রোপন সম্পর্কে বিদ্যালয়- ধর্মীয় প্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ রোপন শুরু করেছে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ। উপজেলার লামা সদর স্কুল এন্ড কলেজ মাঠে একটি জলপাই গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্ভোধন করা হয়। এ উপলক্ষ্যে স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অর্ধশত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে স্কুল ও কলেজের প্রধান শিক্ষক রিজওয়ান’র সভাপতিত্বে আলোচনায় উপ- সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুমিনুল হক, প্রকল্পের উপজেলা ম্যানেজার জেভার্স ত্রিপুরা, সহকারী শিক্ষক সাগরিকা ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন। এতে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মনিষা দে ও আবরার মুহাম্মদ উল্লাহ। এর আগে রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও গাছের চারা রোপন করা হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংছিংহ্লা মার্মার সভাপতিত্বে দূষণ ও বৃক্ষ রোপন সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আলোচনা শেষে স্কুল প্রতি ২০টি করে দুই স্কুলে মোট ৪০ট্ িজলপাই ও কাঠ বাদাম গাছের চারা রোপন করা হয় বলে জানান, প্রকল্পের ম্যানেজার জেভার্স ত্রিপুরা। তিনি বলেন, স্কুল কলেজের পাশাপাশি একইভাবে ধর্মীয় প্রতিষ্ঠানেও এ বৃক্ষ রোপনের পরিকল্পনা আছে।
আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধ ও ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। গাছ বাতাস থেকে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড, ধূলিকণা ও ক্ষতিকারক গ্যাস শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, যা বায়ু বিশুদ্ধ রাখে। তায় জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে, তাপমাত্রা কমাতে এবং মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য প্রত্যেককে বেশি করে গাছ লাগানোর আহবান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট