লামা প্রতিনিধি |
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকার নয়াপাড়ার ১০০ হিন্দু পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। নিজ উদ্যোগে এ উপহার সামগ্রী প্রদান করেন, সমাজসেবক মো. শফিকুল ইসলাম। প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল’র (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ উপহার প্রদানের উদ্যোগ নেওয়া হয়। উপহারের মধ্যে রয়েছে শাড়ি ও ফতোয়া সামগ্রী।
শফিকুল ইসলাম লামা পৌরসভা যুবদলের সদস্য সচিব ও পৌরসভা এলাকার নয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত রফিকুল ইসলাম টুলু মিয়ার ছেলে। উপহার সামগ্রী প্রদানের সময় উপজেলার দুর্গাপূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিধান দাশ, সাংবাদিক এস কে খগেশপ্রতি চন্দ্র খোকন ও বিপ্লব দাশ, স্থানীয় চুমকি বনিক ও মিন্টু কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী প্রদানের সময় মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রতিবছরের মত এই বছরও লামা উপজেলায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ ধারাবাহিকতায় পূর্বেও আপনাদের পাশে ছিলাম, বর্তমান আছি ভবিষ্যতেও আপনাদের পাশে সুখে দুঃখে থেকে সেবা করে যাব।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত