প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ১০:৫৯ এ.এম
লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক |
নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১২ অক্টোবর) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি’র উদ্যোগে ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী নেতৃত্বের বিকাশে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অঙশ গ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন- পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভুজ বড়–য়া। নুনারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ ছরোয়ার’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী ও লাইনঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদা ইয়াসমিন, বান্দরবান জেলা পরিষদের অন্তর্ভুক্তি মূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কন্যা শিশু ও নারীর ক্ষমতায়।প্রকল্পের এডুকেশন ফ্যাসিলিটেটর মো. শামীম মিয়া বিশেষ অতিথি ছিলেন। এর আগে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগেও দিবসটি পালিত হয়।
সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়; বরং এটি সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠন এবং কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত