প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ১১:০৫ এ.এম
লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা
লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ প্রশাসক ও পৌরসভার প্রশাসক মো. মঈন উদ্দিনকে বিদায় সংবধর্ণা দেওয়া হয়েছে। রবিবার দিনগত রাতে লামা প্রেসক্লাব, লামা রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ইউনিয়ন’র যৌথ উদ্যোগে এ সংবধর্ণা দেওয়া হয়। লামা প্রেসক্লাব’র তৃতীয় তলাস্থ মিলনায়তনে অনুষ্ঠিত সংবধর্ণায় বিশেষ অতিথি ছিলেন- লামা তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।
লামা প্রেসক্লাব’র সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবধর্ণায় প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, বর্তমান কমিটির সহ-সভাপতি মো. তানফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. নুরুল করিম আরমান ও যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংবাদিক ফোরাম’র সভাপতি নুর মোহাম্মদ মিন্টু, সহ সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম, মফস্বল সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মো. তামিম ও সদস্য শফিকুর রহমান, লামা প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক নবীর উদ্দিন, অর্থ সম্পাদক মো. সাহাব উদ্দিন, সাংবাদিক ফোরাম’র সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সাংবাদিক মিজানুর রহমান, মো. ইন্তাজ হোসেন, এসএম আকাশ, আনোয়ার হোসেন, উজ্জল বড়ুয়া উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বিদায়ী অতিথি নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত