লামা প্রতিনিধি |
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলার লামা পৌরসভা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মোঃ শহিদুল ইসলামকে আহ্বায়ক, মোঃ তৌফিকুর রহমান জিসানকে সদস্য সচিব ও মোঃ সোহানুর রহমান সোহানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। রবিবার (গত ১১ আগস্ট ) এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
তরুণ প্রজন্মকে সংগঠিত করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, রাষ্ট্রের সব পর্যায়ে বৈষম্য নিরসন, সুশাসন প্রতিষ্ঠা এবং অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নেও কাজ করবে সংগঠনটি।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইছহাক মিয়া। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোঃ মাকছুদুল হক, মোঃ আল আমিন, মোঃ আরিফুল ইসলাম রিয়াজ, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ মাকছুদুর রহমানকে।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোঃ সাখাওয়াত। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইউছুফ, মোঃ মহিউদ্দিন, মোঃ জাবেদ হোসেন ও মোঃ ইয়াছিন।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত