1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় ছাত্রদল ও যুবদলের মাদক-সন্ত্রাস বিরোধী র‌্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 
বান্দরবান জেলা বিএনপি’র আহবায় কমিটির সদস্য সচিব জাবেদ রেজা’র নির্দেশনায় লামা উপজেলায় মাদক ও সন্ত্রাসবিরোধী এক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে উপজেলা যুবদল, পৌর যুবদল ও উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। মাদক ও সন্ত্রাস বিরোধি বিভিন্ন শ্লোগান সম্বলিত র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।

এতে বান্দরবান জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুর্শেদ বিন ওমর, জেলা যুবদলের সহ-সভাপতি কাশেম, জেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফায়েত রাশেল ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলোকে সচেতনতা তৈরিতে এগিয়ে আসারও আহবান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট