1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

বান্দরবানে ফের বিতর্কিত সিভিল সার্জন পুনর্বহাল আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

​সুজন ভট্টাচার্য্য, বান্দরবান | 

দুর্নীতির অভিযোগে (ওএসডি) হওয়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরীকে পুনরায় বান্দরবানের সিভিল সার্জন পদে পুনর্বহাল করায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। এই বিতর্তিক পুনর্বহালের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ‘বান্দরবান সচেতন সমাজ’-এর উদ্যোগে একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) বান্দরবান প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশ নিয়ে প্রতিবাদে সংহতি প্রকাশ করেন।

​মানববন্ধনে উপস্থিত বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইতিপূর্বে গুরুতর দুর্নীতির অভিযোগে ডা. শাহীন হোসাইন চৌধুরীকে সিভিল সার্জন পদ থেকে সরিয়ে ওএসডি করা হয়েছিল। তবে উক্ত অভিযোগগুলো সুরাহা না হতেই তাকে আবারও একই পদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক। তদন্ত ও অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি ছাড়া এমন একজন কর্মকর্তাকে পুনরায় গুরুত্বপূর্ণ এ পদে বসানো সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে হুমকির মুখে ফেলবে।

​বক্তারা আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের অন্যতম মৌলিক অধিকার। একটি পার্বত্য জেলার স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ পদে দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তাই বিতর্কিত এই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে পুনঃতদন্তের জোর দাবি জানান তারা। একই সাথে ডা. শাহীন হোসাইন চৌধুরীর পদায়নের সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করে একজন যোগ্য, সৎ ও সর্বমহলে গ্রহণযোগ্য কর্মকর্তাকে বান্দরবানের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

​কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে সচেতন সমাজের নেতৃবৃন্দ জানান, অনতিবিলম্বে বিতর্কিত এই কর্মকর্তার পুনর্বহাল আদেশ প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

​প্রতিবাদ সভায় বান্দরবান সচেতন সমাজের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অংসিং থোয়াই মার্মা, উথোয়াইমি মার্মা, চিংনু মার্মা, দুলাল এবং মিলনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট