প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ১:২২ পি.এম
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
উপসচিব মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে বান্দরবান জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর একযোগে দেশের ৪ জেলায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদায়ন করেছিল সরকার। ওই জেলাগুলো হলো- টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর। ওইদিন উপসচিব মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফের সই করা এক প্রজ্ঞাপনে এই ৪ জেলায় নতুন জেলা প্রশাসকদের পদায়নের বিষয়টি জানানো হয়েছিল। সূত্র- শীর্ষ নিউজ
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ