
মো. নুরুল করিম আরমান |
জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার বান্দরবান জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। লামা পৌর এলাকার বড়নুনারবিল পাড়ায় (থানার সামনে) এ কার্যালয়ের শুভ উদ্ভোধন করেন, অউপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। এতে সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, লামা প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। এ সময় , লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, দৈনিক মাতৃভূমির বান্দরবান জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি বিপ্লব দাসসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের বান্দরবান জেলা প্রতিনিধি মো. ইনতাজ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গণমাধ্যমের জেলা কার্যালয় চালুর মাধ্যমে স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে গণমাধ্যমে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে সংবাদ দিগন্ত বান্দরবানের মানুষের কথা তুলে ধরবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
পরে ফিতা কেটে জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের বান্দরবান জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।